ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ না করলে হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে: সাদিক কায়েম

চেকপোস্ট ডেস্ক::

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সতর্ক করে বলেছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ না করলে অন্তর্বর্তী সরকারের পরিণতি ফ্যাসিবাদী হাসিনার চেয়েও ভয়াবহ হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, “এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার দরকার ছিল, সেভাবে করছে না। আমরা অনুরোধ করবো শহীদরা যে জন্য জীবন দিয়েছেন, সেই আকাঙ্ক্ষাকে যেন তারা ধারণ করে। যদি না করে, তবে তাদের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে।”

তিনি আরও বলেন, “শহীদ আবরার বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে নির্মমভাবে খুন করে ছাত্রলীগ। শহীদ আবরারের দেখানো পথেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।”

ডাকসুর এই ভিপি বলেন, “ফ্যাসিবাদী সরকারের সময়ে ভারতের প্রেসক্রিপশনেই দেশের সবকিছু নির্ধারিত হতো। আমরা অন্তর্বর্তী সরকারকে ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদ বিরোধী দিবস’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছি।”

সাদিক কায়েম আরও আহ্বান জানান, “ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ সংস্কৃতি আর ফিরে না আসতে পারে, সেজন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এ সময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৩:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
৫৯১ বার পড়া হয়েছে