জয়পুরহাটের পাঁচবিবিতে কড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ চোরাকারবারী আটক

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৫১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক চোরাকারবারীকে আটক করেছে ১৪ ব্যাটালিয়ন বিজিবি কড়িয়া ক্যাম্পের সদস্যরা।
৯ এপ্রিল (বুধবার) ভোরে কড়িয়া বিজিবি ক্যাম্পের টহলদল সীমান্তের ২৭৭/৬ এস পিলারের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালীপাড়া মাঠে অভিযান চালিয়ে নাসিম হোসেন (২৫) নামের মাদক চোরাকারবারীকে আটক করে।
অভিযানে নাসিম হোসেনের কাছে ৫১৩ বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে, এ সময় তার সাথে থাকা অপর ৩ জন চোরাকারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক চোরাকারবারী নাসিম হোসেন উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।
কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত ও পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগস :




















