ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাবতলীর সোনারায় দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ ও পথসভা

বগুড়া প্রতিনিধি::
100

বগুড়ার গাবতলীর সোনারায় ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে আটাপাড়া বাজার, আটবাড়িয়া, কর্মকার পাড়াসহ সোনারায় ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে গোলাম রব্বানী বলেন, দীর্ঘদিন ধরে এ জনপদ অবহেলা ও বৈষম্যের শিকার। জনগণের ভোটাধিকার হরণ করে একটি গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করেছিল। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই।

তিনি আরও বলেন, যদি জনগণ আমাদের নির্বাচিত করে, তাহলে গাবতলী ও শাজাহানপুরকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শ্রমজীবী মেহনতি মানুষ, কৃষক ও তরুণ সমাজ আজ দিশেহারা। ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে কাজ করছে। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অর্থ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সোনারায় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারি নাসির উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৫৯ বার পড়া হয়েছে