ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রাকের চাপায় হেলপার নিহত

গাইবান্ধায় ট্রাকের চাপায় হেলপার নিহত মোঃ মমিনুল ইসলাম দিপু, গাইবান্ধা প্রতিনিধি::
93

গাইবান্ধায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সড়ক বিভাগের পাশে শাপলা মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পণ্যবাহী ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রাকের হেলপার অজ্ঞাত কারণে গাড়ির নিচে অবস্থান করছিলেন, যা চালকের নজরে আসেনি। পরে চালক ট্রাকটি চালু করে সামনে এগোলে দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।

খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ছিল।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৫৫ বার পড়া হয়েছে