ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্প নগরী পুনর্গঠন ও যুবসমাজের জন্য পরিকল্পনার অঙ্গীকার

খুলনার শিল্প নগরীর ঐতিহ্য পুনরুদ্ধার করতে চান নজরুল ইসলাম মঞ্জু

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
143

খুলনা নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় খুলনা-২ আসনের ধানের শীষ প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা একসময় শিল্প সমৃদ্ধ ছিল। তিনি বলেন, “বর্তমানে শিল্পহীন খুলনা। আমরা শিল্প নগরীর সেই ঐতিহ্য পুনরুদ্ধার করতে চাই এবং একটি উন্নয়নমুখী খুলনা গড়ে তুলতে চাই।”

নির্বাচনী গণসংযোগে নজরুল ইসলাম মঞ্জু উল্লেখ করেন, যুবসমাজের জন্য নানা পরিকল্পনা রয়েছে। শিল্প-কলকারখানা বন্ধ হওয়ায় অর্থনৈতিক কর্মসংস্থান কমেছে; এটি পুনরায় সৃষ্টির লক্ষ্য নিয়েই তারা কাজ করবেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনগণের কাছে এসেছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এছাড়া দেশের স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছেঃ “মানুষের কল্যানে কাজ করাই আমাদের লক্ষ্য।”

নজরুল ইসলাম মঞ্জু জানান, এবারের নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন। দীর্ঘদিন ভোট দিতে পারেনি জনগণ। এই নির্বাচন ব্যতিক্রমধর্মী এবং জনগণ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, “খুলনা বিএনপির ঘাটি। বিগত নির্বাচনে বিএনপি এখানে জয় পেয়েছে। এবারও জনগণ আস্থা ও বিশ্বাস দেখিয়ে বিএনপিকে ভোট দেবে।”

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মাহাবুব হাসান পিয়ারু, আলমগীর হোসেন আলম, আব্দুল হাকিম, শামীম খান, সুলতান মাহমুদ সুমন, সাইফুল বকসি, দাউদ বকসি, রাজিব খান রাজু, শহিদুল বেল্লাল, মোস্তফা সাব্বির, খোন্দকার সোহেল, শেখ মেহেদী হাসান, সিদ্দিক মাতব্বর, শামীম রেজা, নাঈম ইসলাম, জাহাঙ্গীর সহ এলাকার সাধারণ জনগণ।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৫৮৪ বার পড়া হয়েছে