ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি ছাত্রশিবিরের উদ্যোগে ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

কুবি প্রতিনিধি::
127

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের রাতের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ফ্রি বাস সার্ভিস চালু করেছে। ‘আর রিহলাহ’ নামে এই সেবা ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের জন্য সরবরাহ করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির। তিনি জানান, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি রাত ১১টায় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস পর্যন্ত বাস চলবে। এছাড়া রাত ১২টা ১৫ মিনিটে রেলস্টেশন থেকে শাসনগাছা–আলেখার চর–কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস, রাত ১টায় রেলস্টেশন থেকে কান্দিরপাড়–টমছম ব্রিজ–পদুয়ার বাজার বিশ্বরোড, কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস এবং রাত ৩টায় রেলস্টেশন থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস পর্যন্ত আরও কয়েকটি বাস চলবে।

মোজাম্মেল হোসাইন আবির বলেন, “দূরবর্তী জেলার অনেক শিক্ষার্থী ট্রেনে করে গভীর রাতে কুমিল্লায় পৌঁছান। সে সময় নিরাপদভাবে ক্যাম্পাসে পৌঁছানো নিয়ে তারা ভোগান্তিতে পড়েন। এই ভোগান্তি লাঘব এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই আমরা দুই দিনব্যাপী ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিস চালু করেছি। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করাই আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রতিটি ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রধান ফটকের সামনে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া অভিভাবকদের জন্য বসার ও বিশ্রামের ব্যবস্থা রাখা হবে।”

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৫৮২ বার পড়া হয়েছে