ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩১ জানুয়ারি ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা ও রাজনৈতিক সমাবেশ একসাথে

কুবির ভর্তি পরীক্ষার দিনে জামায়াতের সমাবেশ, শিক্ষার্থীদের উদ্বেগ

কুবি প্রতিনিধি::
95

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট সকাল ১১ টায় ও ‘সি’ ইউনিট বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর একটি রাজনৈতিক সমাবেশ কুমিল্লা শহরের টাউন হলে হওয়ার কারণে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, সমাবেশের কারণে যানজট, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে, যা তাদের ভর্তি পরীক্ষায় পৌঁছানোতে সমস্যা তৈরি করবে। পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভুঁইয়া বলেন, পরীক্ষার দিন এত বড় জনসমাগম হলে শিক্ষার্থীরা পরীক্ষা হলে সময়মতো পৌঁছাতে পারবে না। জামায়াতের উচিত সমাবেশের তারিখ পরিবর্তন করা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না, তবে এখন সংশ্লিষ্টদের এ বিষয়ে জানানো হবে। অন্যদিকে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, পরিস্থিতি বিবেচনায় আমরা সমাবেশ বিকেল ৫টায় করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত আজকের মধ্যে নেওয়া হবে।

এ ঘটনায় শিক্ষার্থীরা সমাবেশ ও পরীক্ষা একসাথে হওয়ার কারণে সৃষ্ট ভোগান্তি ও নিরাপত্তা নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৩:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৫৫২ বার পড়া হয়েছে