ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে শোকজ

কুড়িগ্রাম প্রতিনিধি::
161

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশে আগামী ১ ফেব্রুয়ারি কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল আদালত ভবনের অস্থায়ী কার্যালয়ে (কক্ষ নং ৭০১ ও ৭০২) স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৬ জানুয়ারি কুড়িগ্রাম-১ আসনের বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট আজহারুল ইসলাম জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিভিন্ন জনসভা ও উঠান বৈঠকে তিনি প্রকাশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিচিত নেতা, কর্মী ও সমর্থকদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে তাদের রাজনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও প্রমাণ হিসেবে আদালতে দাখিল করা হয়।

এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন সমাবেশ, মিছিল ও সভায় রঙিন ব্যানার ব্যবহার করা হয়েছে, যা নির্বাচনি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

এ বিষয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচনী এলাকা নং-২৫, কুড়িগ্রাম-১-এর সভাপতি ও সিভিল জজ মুহাম্মদ আয়াজ বলেন, “প্রাপ্ত অভিযোগ ও দাখিলকৃত ভিডিও প্রমাণের আলোকে জাতীয় পার্টির প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। তার ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৬২০ বার পড়া হয়েছে