ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত এক আসামি গ্রেফতার

সাজ্জাত হোসেন, কালিগঞ্জ::
95

গাজীপুরের কালীগঞ্জে দক্ষিণবাগ এলাকার উত্তরপাড়া কুড়িলটেক ব্রিজ সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে, ছৈলাদী গ্রামের শরীফ শেখের ছেলে ইমন শেখ ওরফে ইলিয়াস শেখের (২৪) লাশ একটি ধানক্ষেত থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১লা ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে জনৈক শামিম মিয়ার ধানক্ষেতে হাঁটু পানির ভেতর থেকে ইমন শেখের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। মামলা নম্বর-০৩, তারিখ- ০১/০২/২৬, পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাসুদ রানা শামীম ডিএমপি, ঢাকা উত্তরা আব্দুল্লাপুর এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হানিফা কাজী (৫৫) নামে এক জনকে গ্রেফতার করেন। তিনি মৃত নাছির উদ্দীন কাজীর ছেলে। তার বাড়ি কালীগঞ্জের দক্ষিণবাগ এলাকায়। পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে কালীগঞ্জ থানাধীন দোলন বাজারে অবস্থিত তার দোকান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৫৬৭ বার পড়া হয়েছে