ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩ জনকে পুলিশ আটক করেছে

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় হত্যাকাণ্ড

সাজ্জাত হোসেন, কালিগঞ্জ::
144

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ একটি ঘটনা থেকে দোকানের কর্মচারীকে রক্ষা করতে গিয়ে ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষ (৫৮) নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে পৌরসভা সংলগ্ন মার্কেটে এই ঘটনা ঘটে।

নিহত লিটন চন্দ্র ঘোষ ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’-এর মালিক। ঘটনার সময় মাসুম মিয়া (২৮) দোকানের কর্মচারী অনন্ত দাশ (১৭) সঙ্গে কথাকাটাকাটি শুরু করেন। তারপরে তার বাবা স্বপন মিয়া (৫৫) এবং মা মাজেদা খাতুন (৪৫) ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। হোটেল মালিক কালি ঘোষ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তার ওপর বেলচা দিয়ে আঘাত করা হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা তৎক্ষণাৎ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
৫৮৫ বার পড়া হয়েছে