চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হুতা আলিমুদ্দিন আটক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হুতা আলিমুদ্দিন আটক
সাতক্ষীরায় ১৯ শে ডিসেম্বর ২০২৪, প্রকাশ্য দিবালোকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল মাষ্টার মাইন্ড আলিমুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাতির শিকার হন ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ী আমীর হামজা ও তার দুই কর্মচারী। তারা আলীপুরের ঢালিপাড়া বিদ্যুৎ কেন্দ্রের কাছে মোটরসাইকেলে যাচ্ছিলেন, তখন সন্ত্রাসীরা তাদের পথ রোধ করে। ডাকাতরা হাতুড়ি পেটা করে ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নিয়ে মেহেদী হাসান মুন্না নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পুলিশের জবানবন্দি অনুসারে, মেহেদী মুন্নার তথ্যের ভিত্তিতে মূল আসামি আলিমুদ্দিনের নাম উঠে আসে। পরবর্তী সময়ে পুলিশ ডিবি পুলিশ গত রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মূল মাষ্টার মাইন্ড আলিমুদ্দিনসহ তার সহযোগী রফিকুল ইসলাম রফিককে আটক করে। এ সময় তাদের কাছে ৩ লক্ষ ৯৩ হাজার টাকা উদ্ধার হয়। উল্লেখ্য, ৫ই আগস্টের পর থেকেই আলিমুদ্দিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সাতক্ষীরার বিভিন্ন স্থানে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। সন্ত্রাসী এই গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছিল। পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, আলিমুদ্দিন একটি অত্যন্ত ধৃষ্ট এবং ভয়ংকর সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধে জড়িয়ে ছিল। সম্প্রতি প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় তার ভূমিকা ছিল। তাকে গ্রেফতার করার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে। ডিবি পুলিশের অভিযান সফলভাবে চালানো এবং আলিমুদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতারের ঘটনায় সাতক্ষীরায় বেশ কিছুটা স্বস্তি ফিরেছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হুতা আলিমুদ্দিন আটক

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত