হবিগঞ্জ জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে শনিবার (২২ মার্চ) দুপুর ২টায় জেলা পুলিশ লাইনস্থ ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সমস্যা শোনা হয় এবং তাদের দাবির প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে মার্চ-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরবর্তীতে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার।
এসময় জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট সার্কেলগণ, সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণসহ জেলার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫