চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার
হবিগঞ্জের সদর উপজেলার পাইকপাড়া ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করার খবর পাওয়া গেছে। ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকা থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া এলাকায় একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দল বন্দুক ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। যৌথবাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং ১৮৩৪/২৫।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
হবিগঞ্জের সদর উপজেলার পাইকপাড়া ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করার খবর পাওয়া গেছে। ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকা থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া এলাকায় একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দল বন্দুক ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। যৌথবাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং ১৮৩৪/২৫।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত