চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারি আটক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারি আটক
সুন্দরবনের নলিয়ানে ২৮ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত হরিণ শিকারি হলেন খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা ইয়াসিন গাজী (২৭)। আজ ১৪ মার্চ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়া উল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মো. ইয়াসিন গাজী নামে এক হরিণ শিকারিকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এডডা ফরেস্টের নিকট হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে সুরক্ষিত রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারি আটক

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৫

featured Image
সুন্দরবনের নলিয়ানে ২৮ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত হরিণ শিকারি হলেন খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা ইয়াসিন গাজী (২৭)। আজ ১৪ মার্চ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়া উল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মো. ইয়াসিন গাজী নামে এক হরিণ শিকারিকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এডডা ফরেস্টের নিকট হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে সুরক্ষিত রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত