সুন্দরবনে পৃথক অভিযানে ২০৫ কেজি হরিণের মাংসসহ আটক - ১ জন
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৫
সুন্দরবনে পৃথক অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস, মাথা, পা ও চামড়াসহ ১ যুবককে আটক করেছে কোস্টগার্ড। রোববার রাতভর কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ স্টেশন বয়রা, বৈকালী এবং হাড়বাড়িয়া একযোগে এ অভিযান চালায়। সোমবার (১৭ মার্চ) কোস্টগার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় কয়রা দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন বাজার ও আশপাশের এলাকা এবং মোংলার জয়মনিরকোল এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পাসহ ১ জনকে আটক করা হয়।
আটককৃত হরিণ শিকারী বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বন্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত