চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভাইয়ের মৃত্যু; আহত তিন বোন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভাইয়ের মৃত্যু; আহত তিন বোন
সুনামগঞ্জ জেলার আঞ্চলিক মহাসড়কে ট্রাকের পিছনে সিএনজি ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক লোকনাথ বণিক, সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা প্রদীপ বণিকের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়, সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায়। জানা যায়, লোকনাথ বণিক সিএনজিতে করে তার তিন বোনকে নিয়ে যাচ্ছিলেন। তারা ওয়েজখালী এলাকায় পৌঁছালে, একটি থামানো ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লোকনাথ বণিক নিহত হন এবং তার তিন বোন গুরুতর আহত হন। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, "সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং তার তিন বোন আহত হয়েছেন। নিহতের লাশ পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভাইয়ের মৃত্যু; আহত তিন বোন

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৫

featured Image
সুনামগঞ্জ জেলার আঞ্চলিক মহাসড়কে ট্রাকের পিছনে সিএনজি ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক লোকনাথ বণিক, সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা প্রদীপ বণিকের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়, সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায়। জানা যায়, লোকনাথ বণিক সিএনজিতে করে তার তিন বোনকে নিয়ে যাচ্ছিলেন। তারা ওয়েজখালী এলাকায় পৌঁছালে, একটি থামানো ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লোকনাথ বণিক নিহত হন এবং তার তিন বোন গুরুতর আহত হন। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, "সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং তার তিন বোন আহত হয়েছেন। নিহতের লাশ পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।"

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত