সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকার তাজুল ইসলাম (৩০) এবং ওয়েজখালী গ্রামের মো. রুবেল ইসলাম (২৬)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাহেববাড়ি ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের এসআই তানজির আহমেদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
অভিযানে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ৪২ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা পুলিশ নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৫