চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সীমান্তে অভিযানে সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় গরু আটক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সীমান্তে অভিযানে সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় গরু আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় গরু আটক করেছে বিজিবি টিম। শুক্রবার (০৪ এপ্রিল) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাগানবাড়ী বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৫/৪-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামবাড়ী হতে ০৯টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫৫ হাজার টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সীমান্তে অভিযানে সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় গরু আটক

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৫

featured Image
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় গরু আটক করেছে বিজিবি টিম। শুক্রবার (০৪ এপ্রিল) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাগানবাড়ী বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৫/৪-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামবাড়ী হতে ০৯টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫৫ হাজার টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত