চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সিরাজগঞ্জে ওরসে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সিরাজগঞ্জে ওরসে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে ওরসে গিয়ে পদপিষ্ট হয়ে রোকেয়া খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নওগাঁ শাহ শরীফ জিন্দানি (রা.) মাজারে এ দুর্ঘটনা ঘটে।

রোকেয়া খাতুন নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামের মৃত মগরফ আলীর মেয়ে ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নওগাঁয় হযরত শাহ শরীফ জিন্দানি (রহ.) দরবার শরীফে তিন দিনব্যাপী ওরস শুরু হয়। ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ মাজারে আসেন। রোকেয়া খাতুন রাতে ওরসে অংশ নিতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল কাদের জানান, ওরস চলাকালীন সময়ে পদপিষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে ওরসে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

সিরাজগঞ্জের তাড়াশে ওরসে গিয়ে পদপিষ্ট হয়ে রোকেয়া খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নওগাঁ শাহ শরীফ জিন্দানি (রা.) মাজারে এ দুর্ঘটনা ঘটে।

রোকেয়া খাতুন নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামের মৃত মগরফ আলীর মেয়ে ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নওগাঁয় হযরত শাহ শরীফ জিন্দানি (রহ.) দরবার শরীফে তিন দিনব্যাপী ওরস শুরু হয়। ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ মাজারে আসেন। রোকেয়া খাতুন রাতে ওরসে অংশ নিতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল কাদের জানান, ওরস চলাকালীন সময়ে পদপিষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত