চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ (৬ জানুয়ারি) দুপুরে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ তার জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সালাম মুর্শেদীর বিরুদ্ধে খুলনায় মোট চারটি মামলা রয়েছে। দিঘলিয়া থানায় দায়ের করা একটি মামলায় তার জামিন আবেদন করা হয়েছিল। ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া উপজেলার ফেরিঘাটের সামনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় সালাম মুর্শেদীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। আজ কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা এবং "ভোট চোর ভোট চোর" বলে স্লোগান দেন। আদালত থেকে তাকে আবারও কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে নেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ দিঘলিয়া থানার মামলায় আজ সালাম মুর্শেদীর হাজিরার দিন নির্ধারিত ছিল। দুপুর ১২টার দিকে তাকে জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। জামিনের আবেদন জানানো হলে আদালত তা নামঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। উল্লেখ্য বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় এই মামলা দায়ের করা হয়েছিল।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৫

featured Image
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ (৬ জানুয়ারি) দুপুরে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ তার জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সালাম মুর্শেদীর বিরুদ্ধে খুলনায় মোট চারটি মামলা রয়েছে। দিঘলিয়া থানায় দায়ের করা একটি মামলায় তার জামিন আবেদন করা হয়েছিল। ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া উপজেলার ফেরিঘাটের সামনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় সালাম মুর্শেদীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। আজ কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা এবং "ভোট চোর ভোট চোর" বলে স্লোগান দেন। আদালত থেকে তাকে আবারও কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে নেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ দিঘলিয়া থানার মামলায় আজ সালাম মুর্শেদীর হাজিরার দিন নির্ধারিত ছিল। দুপুর ১২টার দিকে তাকে জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। জামিনের আবেদন জানানো হলে আদালত তা নামঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। উল্লেখ্য বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় এই মামলা দায়ের করা হয়েছিল।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত