চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তিন দিনের রিমান্ডে

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তিন দিনের রিমান্ডে
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী রিকশাচালক আল আমিন হত্যার পর লাশ গুমের মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে পঞ্চগড় জেলা কারাগার থেকে সাবেক মন্ত্রীকে পঞ্চগড় সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পঞ্চগড় থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নাহিদা আকতার জুলিয়েট জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের ১৬ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরবর্তীতে ২ ডিসেম্বর পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুজ্জামান আল আমিন হত্যা ও লাশ গুমের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দেন। আদালত সূত্র জানায়, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার পর আল আমিন গুম হন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও লাশ গুমের মামলা দায়ের করেন। মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আদম সুফি বলেন, মামলাটি রহস্যজনক। ভিকটিমের এখনো কোনো খোঁজ মেলেনি। রহস্য উদঘাটন ও তদন্তের স্বার্থে আসামির রিমান্ড প্রয়োজন ছিল। পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তিন দিনের রিমান্ডে

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত