চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর ব্যাংকের হিসাব ফ্রিজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর ব্যাংকের হিসাব ফ্রিজ

শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং তার স্ত্রী উষা রানী চন্দ্রের ৫টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা দেড় কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্মিলিত জেলা কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে বিচারক মোঃ শরীফ হোসেন হায়দার গত মঙ্গলবার এই আদেশ দেন।

এ আদেশ অনুযায়ী, নারায়ণ চন্দ্র চন্দের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করে রাখা হবে। তবে, এই হিসাবগুলোর মধ্যে অর্থ জমা করা যাবে, কিন্তু কোনো অবস্থাতেই অর্থ উত্তোলন করা যাবে না। আদালত সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন।

দুদকের অনুসন্ধানে, সাবেক মন্ত্রী এবং তার স্ত্রীর নামে থাকা সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ডাচ বাংলা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এবং জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের অধীনে থাকা সঞ্চয়পত্রে মোট ১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৮৩৫ টাকার হিসাব পাওয়া গেছে। এছাড়া, নারায়ণ চন্দ্র চন্দের মালিকানাধীন কেপি ব্রিক ফিল্ড ও কনক্রিট ব্রিকস ফ্যাক্টরিতেও এই অর্থের সম্পর্ক রয়েছে।

এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর ব্যাংকের হিসাব ফ্রিজ

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং তার স্ত্রী উষা রানী চন্দ্রের ৫টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা দেড় কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্মিলিত জেলা কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে বিচারক মোঃ শরীফ হোসেন হায়দার গত মঙ্গলবার এই আদেশ দেন।

এ আদেশ অনুযায়ী, নারায়ণ চন্দ্র চন্দের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করে রাখা হবে। তবে, এই হিসাবগুলোর মধ্যে অর্থ জমা করা যাবে, কিন্তু কোনো অবস্থাতেই অর্থ উত্তোলন করা যাবে না। আদালত সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন।

দুদকের অনুসন্ধানে, সাবেক মন্ত্রী এবং তার স্ত্রীর নামে থাকা সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ডাচ বাংলা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এবং জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের অধীনে থাকা সঞ্চয়পত্রে মোট ১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৮৩৫ টাকার হিসাব পাওয়া গেছে। এছাড়া, নারায়ণ চন্দ্র চন্দের মালিকানাধীন কেপি ব্রিক ফিল্ড ও কনক্রিট ব্রিকস ফ্যাক্টরিতেও এই অর্থের সম্পর্ক রয়েছে।

এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত