চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাবেক এমপি মিজান কারাগারে, দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাবেক এমপি মিজান কারাগারে, দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে কারাগারে পাঠানো হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ৩০ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। আজ ২৩ জানুয়ারি, ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহের, দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। এদিন মিজানুর রহমান জামিনে ছিলেন, তবে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০১৯ সালের ৬ আগস্ট, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এর পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি মিজানুর রহমান ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আজ আদালত শুনানির পর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট অফিস সহকারী মো. রাজিব ভুইয়া।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাবেক এমপি মিজান কারাগারে, দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৫

featured Image
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে কারাগারে পাঠানো হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ৩০ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। আজ ২৩ জানুয়ারি, ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহের, দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। এদিন মিজানুর রহমান জামিনে ছিলেন, তবে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০১৯ সালের ৬ আগস্ট, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এর পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি মিজানুর রহমান ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আজ আদালত শুনানির পর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট অফিস সহকারী মো. রাজিব ভুইয়া।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত