সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক মো. রহমতুল্লাহ পলাশের নিজস্ব বাসভবনে ৯ ফেব্রুয়ারি রবিবার সাতক্ষীরা সদর থানা বিএনপির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সময় সদর থানা বিএনপির পক্ষ থেকে সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ইউসুফ আলির নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ ইনামুল ইসলাম শরিফ, রায়হান বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, শাহ্ আবিদুর রহমান, পিওর ক্রপস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান আবু জাফর মোঃ সালেহ, ফিরোজ কবির পল্টু, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর, আব্দুর রাজ্জাক, মাষ্টার আব্দুল্লাহ, ফিরোজ আহম্মেদ কবির ও সোহানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে বিএনপি নেতৃবৃন্দ দলীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার জন্য মতবিনিময় করেন। নেতারা আগামী দিনে দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ নেতাকর্মীদের ধৈর্য ধরে সংগঠনের জন্য নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান এবং দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত