চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাংবাদিক দিদারুল আলম খুলনা ওয়াসার সদস্য মনোনীত

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাংবাদিক দিদারুল আলম খুলনা ওয়াসার সদস্য মনোনীত
খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক ও ইউএনবির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শেখ দিদারুল আলম খুলনা ওয়াসা বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। জানা যায়, স্থানীয় সরকার বিভাগের ৩০ অক্টোবর ২০১৪ তারিখের ৪৬,০০,০০০০,০৬৪,১৪,২১,১১৩,১০২৪-২০০ নং প্রজ্ঞাপনে "পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪" এর ধারা ৪ দ্বারা সংশোধিত ধারা ৪২ ক প্রয়োগ করে খুলনা ওয়াসা বোর্ড বাতিল করা হয়। তদপ্রেক্ষিতে "পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪" এর ৪২ কা(২) প্রয়োগের মাধ্যমে খুলনা ওয়াসার কর্মসম্পাদনে সহায়তার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্ম সচিব। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিসহ পানি ব্যবহারকারীদের প্রতিনিধি, সাংবাদিক দিদারুল আলম এবং ছাত্র প্রতিনিধি ইব্রাহিম খলিল। আর সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সংশ্লিষ্ট ওয়াসার সচিব। গঠিত কমিটি "পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪" এর ৪২ ক (২) প্রয়োগের মাধ্যমে খুলনা ওয়াসার কর্মসম্পাদনে সহায়তা করবে এবং কমিটির সহায়তায় নতুন কাঠামো গঠন করা হবে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাংবাদিক দিদারুল আলম খুলনা ওয়াসার সদস্য মনোনীত

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক ও ইউএনবির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শেখ দিদারুল আলম খুলনা ওয়াসা বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। জানা যায়, স্থানীয় সরকার বিভাগের ৩০ অক্টোবর ২০১৪ তারিখের ৪৬,০০,০০০০,০৬৪,১৪,২১,১১৩,১০২৪-২০০ নং প্রজ্ঞাপনে "পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪" এর ধারা ৪ দ্বারা সংশোধিত ধারা ৪২ ক প্রয়োগ করে খুলনা ওয়াসা বোর্ড বাতিল করা হয়। তদপ্রেক্ষিতে "পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪" এর ৪২ কা(২) প্রয়োগের মাধ্যমে খুলনা ওয়াসার কর্মসম্পাদনে সহায়তার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্ম সচিব। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিসহ পানি ব্যবহারকারীদের প্রতিনিধি, সাংবাদিক দিদারুল আলম এবং ছাত্র প্রতিনিধি ইব্রাহিম খলিল। আর সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সংশ্লিষ্ট ওয়াসার সচিব। গঠিত কমিটি "পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪" এর ৪২ ক (২) প্রয়োগের মাধ্যমে খুলনা ওয়াসার কর্মসম্পাদনে সহায়তা করবে এবং কমিটির সহায়তায় নতুন কাঠামো গঠন করা হবে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত