চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সরিষাবাড়ীতে তিন ইটভাটার ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সরিষাবাড়ীতে তিন ইটভাটার ৫ লাখ টাকা জরিমানা
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার মহাদান ও ভাটারা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। অভিযানে ঝুমুর ও তানিম নামে দুই ইটভাটার মালিককে দুই লাখ করে ৪ লাখ এবং সুবর্ণ ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়। এ ছাড়া, একটি ইটভাটার চুল্লি পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয় এবং অন্য দুটি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার সাহা, এসআই গোলাম মোস্তফা, সুব্রত সাহাসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সরিষাবাড়ীতে তিন ইটভাটার ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৫

featured Image
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার মহাদান ও ভাটারা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। অভিযানে ঝুমুর ও তানিম নামে দুই ইটভাটার মালিককে দুই লাখ করে ৪ লাখ এবং সুবর্ণ ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়। এ ছাড়া, একটি ইটভাটার চুল্লি পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয় এবং অন্য দুটি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার সাহা, এসআই গোলাম মোস্তফা, সুব্রত সাহাসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত