চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
রাজশাহীর মোহনপুর উপজেলার পত্রপুর গ্রামসংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী (৩২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক ৯:৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী পঞ্চগড় জেলার মোল্লাহপাড়া গ্রামের মো. খাদেম আলীর ছেলে। তিনি শক্তি ফাউন্ডেশনের মোহনপুর শাখায় মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কিস্তির টাকা উত্তোলনের জন্য ইউসুফ আলী তার সুজুকি ১১০ সিসির মোটরসাইকেল (রেজি: পঞ্চগড় হ-১২-২৩৬০) নিয়ে মহাসড়কে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা সূর্য পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৫৯৪৮) তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, নিহতের লাশ থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৫

featured Image
রাজশাহীর মোহনপুর উপজেলার পত্রপুর গ্রামসংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী (৩২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক ৯:৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী পঞ্চগড় জেলার মোল্লাহপাড়া গ্রামের মো. খাদেম আলীর ছেলে। তিনি শক্তি ফাউন্ডেশনের মোহনপুর শাখায় মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কিস্তির টাকা উত্তোলনের জন্য ইউসুফ আলী তার সুজুকি ১১০ সিসির মোটরসাইকেল (রেজি: পঞ্চগড় হ-১২-২৩৬০) নিয়ে মহাসড়কে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা সূর্য পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৫৯৪৮) তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, নিহতের লাশ থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত