চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি কমলাপুর থেকে গ্রেপ্তার

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি কমলাপুর থেকে গ্রেপ্তার

ঢাকা রেলওয়ে পুলিশ বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় জেলার সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সাদ্দাম (৩২) গ্রেপ্তার করেছে। রাতে সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাদ্দাম ২০২২ সালে পঞ্চগড় সদর থানায় সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম স্বীকার করেছেন যে, ঘটনার পর তিনি পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় এসে তিন বছর ধরে আত্মগোপনে ছিলেন। বর্তমানে পঞ্চগড় আদালতে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি কমলাপুর থেকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

ঢাকা রেলওয়ে পুলিশ বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় জেলার সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সাদ্দাম (৩২) গ্রেপ্তার করেছে। রাতে সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাদ্দাম ২০২২ সালে পঞ্চগড় সদর থানায় সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম স্বীকার করেছেন যে, ঘটনার পর তিনি পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় এসে তিন বছর ধরে আত্মগোপনে ছিলেন। বর্তমানে পঞ্চগড় আদালতে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত