চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

শেরপুরে ৩১ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শেরপুরে ৩১ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শেরপুর পৌরপার্ক থেকে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হজরত আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানামোড়ে গিয়ে শেষ হয়। তারা স্লোগানে দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। নির্বাচন কমিশন সংস্কার চাই। আওয়ামী লীগের বিচার চাই। শেখ হাসিনার বিচার চাই। পরে থানামোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর বিএনপির সভাপতি মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শ্যাম। সমাবেশে জেলা ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা দাবি আদায়ে আন্দোলন আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শেরপুরে ৩১ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৫

featured Image
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শেরপুর পৌরপার্ক থেকে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হজরত আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানামোড়ে গিয়ে শেষ হয়। তারা স্লোগানে দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। নির্বাচন কমিশন সংস্কার চাই। আওয়ামী লীগের বিচার চাই। শেখ হাসিনার বিচার চাই। পরে থানামোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর বিএনপির সভাপতি মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শ্যাম। সমাবেশে জেলা ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা দাবি আদায়ে আন্দোলন আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত