চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

শেরপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শেরপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনূর্ধ্ব (১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা অনূর্ধ্ব (১৭) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ১৯শে জানুয়ারি রোববার এ অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম, মোহাম্মদ তোফায়েল আহমেদ (উপ-পরিচালক, স্থানীয় সরকার, শেরপুর), মোছাঃ হাফিজা জেসমিন (অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক), এবং এস এম শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত সভাপতি, শেরপুর প্রেসক্লাব)। এছাড়াও অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া অফিসার, শেরপুর। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান খেলার শুরুতে শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং সকল খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। তিনি খেলোয়াড়দের সুস্বাস্থ্য কামনা করেন। উক্ত খেলায় খেলোয়াড়দের সেবা ও চিকিৎসা সহযোগিতায় নিয়োজিত ছিলেন রেড ক্রিসেন্ট শেরপুর।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শেরপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৫

featured Image
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনূর্ধ্ব (১৭) ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা অনূর্ধ্ব (১৭) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ১৯শে জানুয়ারি রোববার এ অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম, মোহাম্মদ তোফায়েল আহমেদ (উপ-পরিচালক, স্থানীয় সরকার, শেরপুর), মোছাঃ হাফিজা জেসমিন (অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক), এবং এস এম শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত সভাপতি, শেরপুর প্রেসক্লাব)। এছাড়াও অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া অফিসার, শেরপুর। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান খেলার শুরুতে শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং সকল খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। তিনি খেলোয়াড়দের সুস্বাস্থ্য কামনা করেন। উক্ত খেলায় খেলোয়াড়দের সেবা ও চিকিৎসা সহযোগিতায় নিয়োজিত ছিলেন রেড ক্রিসেন্ট শেরপুর।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত