চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মহান মুক্তিযুদ্ধের ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, বিকেলে ঢাকা জেলার দোহার উপজেলার মেঘুলা এলাকায় একটি মাদ্রাসায় এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আশফাকের পক্ষ থেকে বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় সদস্য এবং দোহার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শামিমা রাহিম শিলা। তিনি তার বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন এবং প্রতিটি মানুষের অন্তরে আজও বেঁচে আছেন।” অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। মাহফিলে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাসনাত খালাসী, শমসের মুন্সী, আবুল কাশেম কাজী, মোকছেদুল ফকির, আজিজুল খান, আব্দুল মান্নান মোন্নাফসহ আরও অনেকে। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে বিএনপি নেতৃবৃন্দ তার অবদানের কথা স্মরণ করেন এবং তার উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৫

featured Image
মহান মুক্তিযুদ্ধের ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, বিকেলে ঢাকা জেলার দোহার উপজেলার মেঘুলা এলাকায় একটি মাদ্রাসায় এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আশফাকের পক্ষ থেকে বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় সদস্য এবং দোহার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শামিমা রাহিম শিলা। তিনি তার বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন এবং প্রতিটি মানুষের অন্তরে আজও বেঁচে আছেন।” অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। মাহফিলে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাসনাত খালাসী, শমসের মুন্সী, আবুল কাশেম কাজী, মোকছেদুল ফকির, আজিজুল খান, আব্দুল মান্নান মোন্নাফসহ আরও অনেকে। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে বিএনপি নেতৃবৃন্দ তার অবদানের কথা স্মরণ করেন এবং তার উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত