চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে সহকারী শিক্ষক মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে সহকারী শিক্ষক মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ৬৭ নং আলী হাসান চান রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান ফৌজদারি মামলায় কারাবাস হওয়ার কারণে সাময়িক বরখাস্ত হয়েছেন। উপজেলা শিক্ষা দপ্তরের সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক মুজিবুর রহমান একটি ফৌজদারি মামলায় জেল হাজতে গেলে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম এক পত্রের মাধ্যমে লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেন। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হলো এবং বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন। প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর ২০২৪ ইং তারিখে মানপুর গ্রামের প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নানকে সহকারী শিক্ষক মুজিবুর রহমান ও তার দলবল মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় লাখাই থানায় মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি পুলিশ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। পরবর্তীতে বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়। মুজিবুর রহমানের ফৌজদারি মামলায় জেল হাজতে যাওয়ার বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে সহকারী শিক্ষক মুজিবুর রহমান সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৫

featured Image
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ৬৭ নং আলী হাসান চান রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান ফৌজদারি মামলায় কারাবাস হওয়ার কারণে সাময়িক বরখাস্ত হয়েছেন। উপজেলা শিক্ষা দপ্তরের সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক মুজিবুর রহমান একটি ফৌজদারি মামলায় জেল হাজতে গেলে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম এক পত্রের মাধ্যমে লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেন। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হলো এবং বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন। প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর ২০২৪ ইং তারিখে মানপুর গ্রামের প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নানকে সহকারী শিক্ষক মুজিবুর রহমান ও তার দলবল মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় লাখাই থানায় মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি পুলিশ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। পরবর্তীতে বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়। মুজিবুর রহমানের ফৌজদারি মামলায় জেল হাজতে যাওয়ার বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত