চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক সহ ৪ আসামী গ্রেপ্তার

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক সহ ৪ আসামী গ্রেপ্তার
লাখাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক সহ ৪ আসামীকে গ্রেপ্তার করেছে। ১৯ জানুয়ারি, রোববার দিবাগত রাতে পুলিশের উপ-পরিদর্শক প্রনয় কুমার সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বুল্লা ইউনিয়নের মীরপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত মাবদর মিয়ার ছেলে ফালান মিয়া (৫৫) গ্রেপ্তার করেন।
অপর এক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক শুভ বনিক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বামৈ বাজার থেকে তিন জন অপরাধীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আরশাদ আলীর ছেলে শিমুল মিয়া (২২), সন্তোষপুর গ্রামের বর্তমান ঠিকানা বামৈ গ্রামের রাকিব মিয়া (২২) এবং বামৈ পশ্চিম গ্রামের খসরু মিয়ার ছেলে সামিম আহমেদ (২০)। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, "ফালান মিয়ার নামে অর্থ আদায়ের মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৬ লাখ টাকা জরিমানা রয়েছে, এবং তিনি পলাতক আসামী ছিলেন। অন্যান্য আসামীদের গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন অপরাধের জন্য।" গ্রেপ্তারকৃত আসামীদের ২০ জানুয়ারি হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক সহ ৪ আসামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৫

featured Image
লাখাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক সহ ৪ আসামীকে গ্রেপ্তার করেছে। ১৯ জানুয়ারি, রোববার দিবাগত রাতে পুলিশের উপ-পরিদর্শক প্রনয় কুমার সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বুল্লা ইউনিয়নের মীরপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত মাবদর মিয়ার ছেলে ফালান মিয়া (৫৫) গ্রেপ্তার করেন।
অপর এক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক শুভ বনিক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বামৈ বাজার থেকে তিন জন অপরাধীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আরশাদ আলীর ছেলে শিমুল মিয়া (২২), সন্তোষপুর গ্রামের বর্তমান ঠিকানা বামৈ গ্রামের রাকিব মিয়া (২২) এবং বামৈ পশ্চিম গ্রামের খসরু মিয়ার ছেলে সামিম আহমেদ (২০)। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, "ফালান মিয়ার নামে অর্থ আদায়ের মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৬ লাখ টাকা জরিমানা রয়েছে, এবং তিনি পলাতক আসামী ছিলেন। অন্যান্য আসামীদের গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন অপরাধের জন্য।" গ্রেপ্তারকৃত আসামীদের ২০ জানুয়ারি হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত