চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিসমিল্লাহ বাস গভীর খাদে, আহত ৫

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিসমিল্লাহ বাস গভীর খাদে, আহত ৫
লাখাইয়ে রবিবার (১৯ জানুয়ারি) ভোর রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ৫ জন যাত্রী ও বাসের চালক ও হেলপার আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ পরিবহন ঢাকা-মেট্রো ব -১৫ -৩৫১৯ নামের যাত্রীবাহী বাসটি হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের বামৈ তিনপুল এলাকার অদূরে মুজাহিদ নগর নামক এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ৫ যাত্রী ও চালক-হেলপার আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর না হলেও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে আহতদের ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী জানান, "বাস দুর্ঘটনার সংবাদ পেয়েছি তবে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।" এ দুর্ঘটনায় বাসটির যাত্রীরা হতাহত হলেও স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাদের চিকিৎসা সেবা পাওয়া গেছে। আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তে নেমেছে, এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিসমিল্লাহ বাস গভীর খাদে, আহত ৫

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৫

featured Image
লাখাইয়ে রবিবার (১৯ জানুয়ারি) ভোর রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ৫ জন যাত্রী ও বাসের চালক ও হেলপার আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ পরিবহন ঢাকা-মেট্রো ব -১৫ -৩৫১৯ নামের যাত্রীবাহী বাসটি হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের বামৈ তিনপুল এলাকার অদূরে মুজাহিদ নগর নামক এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ৫ যাত্রী ও চালক-হেলপার আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর না হলেও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে আহতদের ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী জানান, "বাস দুর্ঘটনার সংবাদ পেয়েছি তবে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।" এ দুর্ঘটনায় বাসটির যাত্রীরা হতাহত হলেও স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাদের চিকিৎসা সেবা পাওয়া গেছে। আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তে নেমেছে, এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত