লাখাই উপজেলা যুব ফোরামের উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) নতুন ভোটার তালিকা হালনাগাদ করার জন্য প্রচারাভিযান পরিচালনা করা হয়েছে। এই প্রচারাভিযান লাখাই নাগরিক ফোরামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
প্রচারাভিযানের অংশ হিসেবে যুব ফোরাম উপজেলার বিভিন্ন অঞ্চলে মাইকিং করে জনগণকে ভোটার হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করে। এর পাশাপাশি ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ব্যানার এর মাধ্যমে সরবরাহ করা হয়।
এটি ছিল যুব ফোরামের একটি দীর্ঘদিনের প্রচেষ্টা, যেখানে তারা সমাজ গঠনে এবং প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। এছাড়া, তারা রাষ্ট্রীয় বিভিন্ন প্রচারণা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
এই প্রচারণার ফলে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রচারাভিযানটি উপজেলার ৬টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পরিচালনা করা হয়, যা পরিচালনা করেন উপজেলা যুব ফোরামের আহ্বায়ক আকিব শাহরিয়ার, সদস্য আবদুল মান্নান এবং অন্যান্য সদস্যরা। তত্ত্বাবধানে ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন ও মহিউদ্দিন আহমেদ রিপন।
লাখাইয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে যুব ফোরামের প্রচারাভিযান
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫