চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লাখাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
লাখাইয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ। সভায় আলোচনায় অংশ নেন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কাসেম প্রমুখ। এছাড়া, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরাও সভায় উপস্থিত ছিলেন। সভায় আলোচকবৃন্দ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। দিবসটি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সদস্যরা সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০ ঘটিকায় আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় উপস্থিত সকলেই শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের গুরুত্ব তুলে ধরেন এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লাখাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
লাখাইয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ। সভায় আলোচনায় অংশ নেন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কাসেম প্রমুখ। এছাড়া, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরাও সভায় উপস্থিত ছিলেন। সভায় আলোচকবৃন্দ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। দিবসটি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সদস্যরা সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০ ঘটিকায় আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় উপস্থিত সকলেই শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের গুরুত্ব তুলে ধরেন এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত