চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রূপসা ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মিজান কারাগারে

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রূপসা ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মিজান কারাগারে

রূপসা ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে খুলনা মহানগরীর সাতরাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম নিশ্চিত করেছেন যে, মিজানের বিরুদ্ধে রূপসা থানায় দুটি এবং খুলনা থানায় একটি মামলা রয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় তার বিরুদ্ধে নির্যাতন ও নিপীড়নের অভিযোগে দুটি মামলা হয়। সরকার পরিবর্তনের পর থেকে তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দেন এবং মামলায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান ওসি মাহফুজুর রহমান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রূপসা ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মিজান কারাগারে

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৫

featured Image

রূপসা ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে খুলনা মহানগরীর সাতরাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম নিশ্চিত করেছেন যে, মিজানের বিরুদ্ধে রূপসা থানায় দুটি এবং খুলনা থানায় একটি মামলা রয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় তার বিরুদ্ধে নির্যাতন ও নিপীড়নের অভিযোগে দুটি মামলা হয়। সরকার পরিবর্তনের পর থেকে তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দেন এবং মামলায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান ওসি মাহফুজুর রহমান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত