চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রুপসা নদিতে বোট ডুবি, ১৩ যাত্রীকে উদ্ধার

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রুপসা নদিতে বোট ডুবি, ১৩ যাত্রীকে উদ্ধার
খুলনার রুপসা নদিতে হাবিব ফ্রোজেন ফুডস কোম্পানির ১৩ জনসহ যাত্রীবাহী একটি বোট ডুবির ঘটনা ঘটেছে। গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে ঘাটে যাওয়ার পথে ভারসাম্য হারিয়ে বোটটি উল্টে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে। কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মাহবুব হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন রুপসা থেকে ৭ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ রেসকিউ বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধারকারী দল দক্ষতার সাথে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করে বিসিজি স্টেশন রুপসায় নিয়ে আসে। বর্তমানে উদ্ধারকৃত যাত্রীরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন। তারা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রুপসা নদিতে বোট ডুবি, ১৩ যাত্রীকে উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
খুলনার রুপসা নদিতে হাবিব ফ্রোজেন ফুডস কোম্পানির ১৩ জনসহ যাত্রীবাহী একটি বোট ডুবির ঘটনা ঘটেছে। গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে ঘাটে যাওয়ার পথে ভারসাম্য হারিয়ে বোটটি উল্টে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে। কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মাহবুব হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন রুপসা থেকে ৭ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ রেসকিউ বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধারকারী দল দক্ষতার সাথে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করে বিসিজি স্টেশন রুপসায় নিয়ে আসে। বর্তমানে উদ্ধারকৃত যাত্রীরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন। তারা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত