চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রামপালে যাত্রাপালার বিরুদ্ধে ইমাম সমিতির বিক্ষোভ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রামপালে যাত্রাপালার বিরুদ্ধে ইমাম সমিতির বিক্ষোভ
বাগেরহাটের রামপাল উপজেলায় যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ফয়লাহাট বাসস্ট্যান্ড মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, এরপর সমাবেশকারীরা খুলনা-মোংলা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। রামপাল ইমাম সমিতির সভাপতি ফয়লা বাজার মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এবং ইমাম সমিতির সাধারণ সম্পাদক, হযরত উমর রাঃ জামে মসজিদের ইমাম হাফেজ কারী মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রামপাল উপজেলা জামায়াত ইসলামের আমির আলহাজ্ব মল্লিক আব্দুল হাই, ভাগা আর রহমান জামে মসজিদের খতিব মাওলানা জিহাদুল ইসলাম, ফয়লা আসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শরীফ মোহাম্মদ আব্দুল কাদির, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম. এ. সবুর রানা, ফয়লা বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ কারী আল আমিন, মাওলানা মিরাজ মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, রামপালে কোনো প্রকার অনৈসলামিক কার্যকলাপ সহ্য করা হবে না। তারা বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা অভিযোগ করেন যে, রামপাল প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান এবং তার সহযোগীরা খুলনার ফারুক আনন্দ মেলার নামে যাত্রাপালার আয়োজন করেছেন এবং মোটা টাকার বিনিময়ে মেলার অনুমোদন পেয়েছেন। এ ঘটনার পর স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মো. সেলিম রেজা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রামপালে যাত্রাপালার বিরুদ্ধে ইমাম সমিতির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত