চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাবির সাবেক ভিসি আবদুস সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাবির সাবেক ভিসি আবদুস সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগ থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ড. এম আবদুস সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ড. এম আবদুস সোবহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার কার্যকালীন সময়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগের অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আবেদনে আরও বলা হয়, তিনি অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট, প্লট ক্রয় করেছেন এবং বিপুল পরিমাণ সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি হয়ে পড়ে, এবং আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাবির সাবেক ভিসি আবদুস সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৫

featured Image
দুর্নীতির অভিযোগ থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ড. এম আবদুস সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ড. এম আবদুস সোবহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার কার্যকালীন সময়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগের অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আবেদনে আরও বলা হয়, তিনি অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট, প্লট ক্রয় করেছেন এবং বিপুল পরিমাণ সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি হয়ে পড়ে, এবং আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত