রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় ২ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত আসামি মো: জনি (৪০), রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি এলাকার মো: বাচ্চু শেখের ছেলে।
৪ মার্চ ২০২৫ রাতে, আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: রিয়াজুল ইসলামের তত্ত্বাবধানে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় মো: জনি গাঁজা বিক্রি করছে।
এরপর, ৫ মার্চ ২০২৫ ভোর সোয়া ৬ টায়, বোয়ালিয়া মডেল থানার এসআই মো: আলী আকবর আকন্দ ও তার টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ আসামি জনিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয় এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখযোগ্য যে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মোট ৮টি মাদক মামলা রয়েছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৫