চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজশাহীতে যাত্রা শুরু করলো মাল্টিস্পোর্ট গেম জোন ‘প্লে ল্যান্ড’

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীতে যাত্রা শুরু করলো মাল্টিস্পোর্ট গেম জোন ‘প্লে ল্যান্ড’

রাজশাহীবাসীর জন্য নির্মল বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে দেশের প্রথম মাল্টিস্পোর্ট গেম জোন ‘প্লে ল্যান্ড’। আগামী ৪ এপ্রিল ২০২৫ তারিখে রাজশাহীর নাদের হাজির মোড়, নিউ বাইপাস রোডে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অত্যাধুনিক গেম জোনের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

খেলাধুলা ও আড্ডার এক অনন্য মেলবন্ধন হিসেবে ‘প্লে ল্যান্ড’ রাজশাহীর ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন মাত্রা যোগ করবে। ফুটবল, ব্যাডমিন্টন, সার্কেল ক্রিকেটের পাশাপাশি এই গেম জোন এনেছে বাংলাদেশে প্রথমবারের মতো পিকেলবলের সুযোগ। বিশ্বজুড়ে জনপ্রিয় এই খেলাটি রাজশাহীর তরুণ প্রজন্মের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

শুধু মাঠের খেলাই নয়, ‘প্লে ল্যান্ড’-এ রয়েছে বিভিন্ন ইনডোর স্পোর্টস ও বোর্ড গেমসের বিশাল সম্ভার। চেস, উনো, লুডো, ক্যারাম, ফুসবল টেবিল গেম, স্লিং-পাকের মতো জনপ্রিয় গেমগুলোর পাশাপাশি এখানে উপভোগ করা যাবে সাব-সকার ও আর্কেড বাস্কেটবলের মতো আধুনিক গেমস।

খেলার ক্লান্তি দূর করতে ‘প্লে ল্যান্ড’-এ রয়েছে ‘ডাইস & ডাইন’ নামের একটি বিশেষ স্ন্যাকস কর্নার। এখানে পাওয়া যাবে সুস্বাদু চা, ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই, সিঙ্গারাসহ নানা রকম মুখরোচক খাবার ও ঠান্ডা পানীয়।

এই স্পোর্টস হাব রাজশাহীর মানুষকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও আড্ডার এক নতুন সুযোগ এনে দেবে। তরুণ প্রজন্মের পাশাপাশি সব বয়সের মানুষের জন্যই এটি হতে যাচ্ছে একটি দারুণ অভিজ্ঞতা।

রাজশাহীবাসীর জন্য ‘প্লে ল্যান্ড’ শুধু একটি গেম জোন নয়, বরং এটি একটি নতুন ক্রীড়া সংস্কৃতির সূচনা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজশাহীতে যাত্রা শুরু করলো মাল্টিস্পোর্ট গেম জোন ‘প্লে ল্যান্ড’

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত