চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব তিন পরিবার

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব তিন পরিবার

রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন পরিবারের বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এই দুর্ঘটনাটি ঘটেছে ৮ এপ্রিল, মঙ্গলবার ভোর ৬টার দিকে।

অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার হলো— মৃত জামাল আহমেদের ছেলে অটোরিকশা চালক মুহাম্মদ বেলাল উদ্দিন, মো. মিঠু এবং মৃত নবাব মিয়ার ছেলে মুহাম্মদ নওশাদ।

এ ঘটনায় বেলাল উদ্দিনের ছেলে, আসন্ন এসএসসি পরীক্ষার্থী মো. সাজিদের প্রবেশপত্র, বইখাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তাছাড়া, বেলাল উদ্দিনের ৪ বছরের মেয়ে মরিয়মের পায়ে ও মাথার চুলের অংশবিশেষ পুড়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইলিয়াস সুমন জানান, ভোরে বেলাল উদ্দিন নামাজ আদায় করতে উঠে দেখেন তার রান্নাঘরের দিকে আগুন জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন ঝাঁপিয়ে পড়ে আগুন নিভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যাওয়ায় কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই সেমিপাকা ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় দলিলপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য সহায়তার জন্য সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মাওলানা আবুল বশর জানান, এই পরিবারগুলো খুবই অসহায়, এবং তাদের মাথাগোঁজার ঠাঁই ফিরে পেতে সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জাহেদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব তিন পরিবার

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত