চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাউজানে পুকুরে ডুবে এক শিশু কন্যার মৃত্যু

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাউজানে পুকুরে ডুবে এক শিশু কন্যার মৃত্যু
রাউজানে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মীরা ইসলাম নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট ঘাটকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু কিছুদিন আগে মা-বাবার সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। তার বাবার নাম মুহাম্মদ সাগর। তাঁদের বাড়ি একই উপজেলার উরকিরচর ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামে। জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে খেলার সহপাঠিদের সঙ্গে পুকুর ঘাটে খেলতে খেলতে নানা বাড়ির ঘরের সামনের পুকুরে পড়ে যায় মীরা ইসলাম। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা মেয়েটির খোঁজ না পেয়ে পুকুরে তল্লাশি করতে গিয়ে তার ভাসমান দেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাউজানে পুকুরে ডুবে এক শিশু কন্যার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
রাউজানে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মীরা ইসলাম নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট ঘাটকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু কিছুদিন আগে মা-বাবার সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। তার বাবার নাম মুহাম্মদ সাগর। তাঁদের বাড়ি একই উপজেলার উরকিরচর ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামে। জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে খেলার সহপাঠিদের সঙ্গে পুকুর ঘাটে খেলতে খেলতে নানা বাড়ির ঘরের সামনের পুকুরে পড়ে যায় মীরা ইসলাম। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা মেয়েটির খোঁজ না পেয়ে পুকুরে তল্লাশি করতে গিয়ে তার ভাসমান দেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত