চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রাউজানে তারুণ্যের উৎসব উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাউজানে তারুণ্যের উৎসব উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে রাউজানে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পল্লী সমাজ সেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে উঠান বৈঠক হয়। এ সময় উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মনির হুছাইন।

এতে বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান এর ছাত্র প্রতিনিধিরা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

এই উৎসব ও আলোচনা তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাউজানে তারুণ্যের উৎসব উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে রাউজানে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পল্লী সমাজ সেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে উঠান বৈঠক হয়। এ সময় উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মনির হুছাইন।

এতে বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান এর ছাত্র প্রতিনিধিরা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

এই উৎসব ও আলোচনা তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত