চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতের মিছিল

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতের মিছিল

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ আজ বিপর্যস্ত, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, "দুবেলা, দুমুঠো খাবার জোগাড় করতেই জনগণ দিশেহারা হয়ে পড়ছে।" এরই মধ্যে রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্য আবারও বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় কিছু সিন্ডিকেট দ্রব্য মূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটার চেষ্টা করছে। তিনি অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে আনার এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।

এই কর্মসূচির অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি, দুপুর ২ টায় খুলনা মহানগরীর নিউমার্কেটস্থ বায়তুন নুর মাসজিদের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজীবুর রহমান, সেক্রেটারি এ্যাড: শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহ-সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি রাকিব হাসান, এবং খুলনা সদর থানা আমীর হাফিজুর রহমান।

সমাবেশ শেষে একটি র‍্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড় গিয়ে শেষ হয়। সমাবেশে শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেন, "আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমিয়ে ফেলুন এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখুন।"

এছাড়া, রমজানের পবিত্রতা রক্ষার্থে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে ছিল দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, হাউজি সহ অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান। জামায়াতের নেতারা মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এই ধরনের পদক্ষেপ গ্রহণের গুরুত্বও তুলে ধরেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতের মিছিল

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত