চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

যশোরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন রওনক জাহান

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
যশোরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন রওনক জাহান

যশোরে পুলিশ প্রধান হিসেবে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিচ্ছেন নারী পুলিশ কর্মকর্তা রওনক জাহান। মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রওনক জাহান নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান।

রওনক জাহান যশোরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন। তিনি ২৭তম বিসিএস ক্যাডার হিসেবে পুলিশে যোগদান করেন এবং দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।

যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, যশোরের বর্তমান পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যশোরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন রওনক জাহান

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৫

featured Image

যশোরে পুলিশ প্রধান হিসেবে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিচ্ছেন নারী পুলিশ কর্মকর্তা রওনক জাহান। মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রওনক জাহান নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান।

রওনক জাহান যশোরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন। তিনি ২৭তম বিসিএস ক্যাডার হিসেবে পুলিশে যোগদান করেন এবং দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।

যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, যশোরের বর্তমান পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত