চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় এ বিশেষ আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। তাদের মেধা ও পরিশ্রম আমাদের বিদ্যালয়ের গৌরবকে আরও উজ্জ্বল করবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ১০৯ জন শিক্ষার্থীকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আলী মোহাম্মাদ ফারুক। প্রধান অতিথি মোঃ নাজমুল ইসলাম বলেন, “নবীন বরণ শিক্ষার্থীদের জীবনে নতুন স্বপ্ন ও অনুপ্রেরণা জাগায়।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও মানবিক গুণাবলী অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি অভিভাবক, শিক্ষার্থী এবং অতিথিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। আয়োজনে নবাগতদের মিষ্টি বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম ও উচ্ছ্বাস সৃষ্টি করে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একত্রিত প্রচেষ্টায় আয়োজনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত