চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মোংলায় বিদেশী জাহাজ চুরির প্রস্তুতির সময় অস্ত্রসহ আটক - ৫ জন

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মোংলায় বিদেশী জাহাজ চুরির প্রস্তুতির সময় অস্ত্রসহ আটক - ৫ জন
মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির সময় দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। শুক্রবার ২১ মার্চ বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বিভাগ অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা এবং ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার ২২ মার্চ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউল হকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ৫ জন হলেন মোংলার মোঃ জনি (১৯), মোঃ আলী রাজ (২৫), সপন মুন্সি (৪০) এবং কয়রা উপজেলার মোঃ আজিম (২৬) ও মেজবাহ (১৯)। আটককৃতদের বিরুদ্ধে পূর্বে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা এসব মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। আজ ২২ মার্চ সকালে জব্দকৃত মালামালসহ তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর ৫ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মোংলায় বিদেশী জাহাজ চুরির প্রস্তুতির সময় অস্ত্রসহ আটক - ৫ জন

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫

featured Image
মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির সময় দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। শুক্রবার ২১ মার্চ বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বিভাগ অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা এবং ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার ২২ মার্চ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউল হকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ৫ জন হলেন মোংলার মোঃ জনি (১৯), মোঃ আলী রাজ (২৫), সপন মুন্সি (৪০) এবং কয়রা উপজেলার মোঃ আজিম (২৬) ও মেজবাহ (১৯)। আটককৃতদের বিরুদ্ধে পূর্বে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা এসব মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। আজ ২২ মার্চ সকালে জব্দকৃত মালামালসহ তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর ৫ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত