চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মোংলায় নারী দিবস উপলক্ষে বাদাবন সংঘের র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মোংলায় নারী দিবস উপলক্ষে বাদাবন সংঘের র‍্যালি ও আলোচনা সভা
বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাদাবন সংঘের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ মার্চ রবিবার সকালে মোংলার টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাখালি ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সভাপতি মোঃ নাজির উদ্দিন শেখ। প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় নারীনেত্রী গীতা প্রামাণ্য, লিকু রায়, মানছুরা বেগম, পুষ্প রায়, মনীষা মজুমদার, বাদাবন সংঘের হোসনে আরা, মেহেদী হাসান, কামরুন নাহারসহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। তারা আছিয়ার ধর্ষকসহ দেশে সম্প্রতি ঘটে যাওয়া সকল ধর্ষণ, ইভটিজিং এবং নারী নির্যাতনের ঘটনাগুলোর দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। সবশেষে নারী অধিকার বিষয়ক একটি নাটিকা মঞ্চস্থ হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মোংলায় নারী দিবস উপলক্ষে বাদাবন সংঘের র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৫

featured Image
বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাদাবন সংঘের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ মার্চ রবিবার সকালে মোংলার টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাখালি ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সভাপতি মোঃ নাজির উদ্দিন শেখ। প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় নারীনেত্রী গীতা প্রামাণ্য, লিকু রায়, মানছুরা বেগম, পুষ্প রায়, মনীষা মজুমদার, বাদাবন সংঘের হোসনে আরা, মেহেদী হাসান, কামরুন নাহারসহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। তারা আছিয়ার ধর্ষকসহ দেশে সম্প্রতি ঘটে যাওয়া সকল ধর্ষণ, ইভটিজিং এবং নারী নির্যাতনের ঘটনাগুলোর দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। সবশেষে নারী অধিকার বিষয়ক একটি নাটিকা মঞ্চস্থ হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত